ঝালকাঠির রাজাপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় জসিম হাওলাদার (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক সড়কের রাজাপুরের ব্র্যাক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  
নিহত জসিম জেলার কাঁঠালিয়া উপজেলার কচুয়া গ্রামের মৃত ওয়াজেদ হাওলাদের ছেলে।  
আহতদের নাম জানা যায়নি। তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই বাংলা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।  
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, সকালে জসিমসহ আরো দুই আরোহী মোটরসাইকেলে করে ঝালকাঠির দিকে যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জসিমের মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলের চালকসহ দুইজন আহত হন।  
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
[b]ঝালকাঠি, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এফএ
[/b]