ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে হিন্দু পরিবারের চলাচলের সড়ক দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
লক্ষীপুরের রামগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটেছে।
দখলকারী ওই ছাত্রলীগ নেতার নাম মো. বাবলুর রহমান টিটু। প্রকাশ্যে লেবার দিয়ে সড়কটি কেটে নিলেও স্থানীয়রা ভয়ে ‘টু’ শব্দ করার সাহস পায়নি বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, রামগঞ্জ মডেল কলেজের পশ্চিম পাশ দিয়ে গত দুই’শ বছর আগে স্থানীয় হিন্দু পরিবারের লোকজন চলাচলের জন্য ওই সড়কটি ব্যবহার করে আসছেন। বিগত বিএনপি সরকারের আমলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের চেষ্টায় সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া এই সড়কে সরকারি অর্থ বরাদ্দ দিয়ে সড়কটি ইট দিয়ে সলিং করে দেন।
গত মঙ্গলবার হঠাৎ করে সড়কটি নিজ মালিকানা দাবি করে সাতারপাড়া গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে মো. বাবলুর রহমান টিটু। তিনি নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে সলিংকৃত সড়কটি লেবার দিয়ে কেটে জমির সঙ্গে মিশিয়ে দেন।
ঘটনার পর স্থানীয়রা রামগঞ্জ পৌরসভার মেয়র বেলাল আহম্মেদের কাছে একটি লিখিত অভিযোগ দেন। পৌর মেয়র স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল খায়ের ভূইয়াকে বিষয়টি জেনে সমাধানের দায়িত্ব দেন। এতে টিটু ক্ষিপ্ত হয়ে সম্পূর্ণ রাস্তা কেটে জমির সঙ্গে মিশিয়ে দেন।
অভিযুক্ত মো. বাবলুর রহমান টিটু বলেন, আমার সম্পত্তিতে আমি ব্রিজ করেছি, সলিং করেছি, এখন আমার জমির প্রয়োজন তাই আমি রাস্তা কেটে আমার জমির সমান করেছি।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম খোকা পাটওয়ারী জানান, এখানে অনেক পুরোনো রাস্তা থাকায় সরকারি অর্থ বরাদ্দ দিয়ে আমরা ব্রিজ ও ইটের সলিং করে দিয়েছি।
রামগঞ্জ পৌর সভার মেয়র বেলাল আহম্মেদ বলেন, আমার কাছে এ ব্যপারে একটি অভিযোগ করা হলে আমি স্থানীয়ভাবে তা সরেজমিনে মাপজোখ ও তদন্ত করে সমাধান করার জন্য কয়েকজনকে দায়িত্ব দিয়েছি।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
হিন্দু পরিবারের রাস্তা কেটে নিল ছাত্রলীগ
ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে হিন্দু পরিবারের চলাচলের সড়ক দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। লক্ষীপুরের রামগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটেছে। দখলকারী ওই ছাত্রলীগ নেতার নাম মো. বাবলুর রহমান টিটু





