পুনরায় সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে কেনিয়া ও আর্মেনিয়া সরকার।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেন্যাত্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে দু’দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং জনগণের পারস্পরিক কল্যাণে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।
অন্য এক বার্তায় আর্মেনিয়ার প্রধানমন্ত্রী টিগরান সর্গসিয়ান সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করায়  শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
এর আগে, চীন, রাশিয়া, ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, শ্রীলঙ্কাসহ অনেক দেশ ও আন্তর্জাতিক সংস্থা নতুন সরকারকে অভিনন্দন জানায়।
যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলোও বাংলাদেশের এ সরকারের প্রতি সকল সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
গত ৫ জানুয়ারি প্রধান বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আবারও জয়ী হয়ে টানা দ্বিতীয় দফায় ক্ষমতাগ্রহণ করে আওয়ামী লীগ।
[b]ঢাকা, জানুয়ারি ২৮ (টাইমনিউজবিডি.কম) // জিই[/b]