নীলফামারীর ডিমলা উপজেলায় বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দরখাতা গ্রামে মিনি আক্তার (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।
মিনি আক্তার সুন্দরখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং ডিমলা উপজেলায় বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দরখাতা গ্রামের মৃত আব্বাস আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে একটি ভূট্টা ক্ষেতে মিমি আক্তারে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্র জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে শিশুকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]