প্রায় ৮ মাস পর আন্দামান সাগরে দুর্ঘটনা কবলিত জাহাজ এমভি হোপের দুই বাংলাদেশি নাবিকের লাশ বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরছে। এই দুই নাবিকের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা ও বোয়ালখালী উপজেলায়।
মালয়েশিয়া থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে এমভি হোপ জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার নেজাম উদ্দিন এবং অয়েলার মো. আলী হোসেনের লাশ দুপুর সাড়ে ১২টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।
ঢাকা থেকে বিকেলের মধ্যেই দুই নাবিকের মরদেহ চট্টগ্রামের আনোয়ারা এবং বোয়ালখালী উপজেলায় তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।
এমভি হোপ জাহাজের ইন্সুরেন্স কোম্পানির প্রতিনিধি (পিএন্ডআই ক্লাব) ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেডের প্রধান নির্বাহী ক্যাপ্টেন মহিউদ্দিন কাদের জানান,ডিএনএ পরীক্ষা শেষে মালয়েশিয়া থেকে দুই নাবিকের লাশ দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বৃহস্পতিবারই মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
গত বছরের ৪ জুলাই আন্দামান সাগরের ফুকেট উপকূলে দুর্ঘটনার কবলে পড়ে সিরামিক শিল্পের কাঁচামাল বহনকারী এমভি হোপ নামের জাহাজটি। দুর্ঘটনায় ৮ জন নাবিকের মৃত্যু হয়। এদের মধ্যে বাংলাদেশি চার নাবিক এখনো নিখোঁজ রয়েছেন। তারা হলেন, ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকার, ইলেকট্রিশিয়ান মো. সাদিম আলী, অয়েলার নাছির উদ্দিন, চিফ কুক নাসির উদ্দিন। এছাড়া ওই সময় জীবিত উদ্ধার করা হয়েছিল নয় নাবিককে।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) //কেএইচ//এএইচ[/b]
৮ মাস পর ২ নাবিকের লাশ দেশে ফিরছে আজ
প্রায় ৮ মাস পর আন্দামান সাগরে দুর্ঘটনা কবলিত জাহাজ এমভি হোপের দুই বাংলাদেশি নাবিকের লাশ বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরছে। এই দুই নাবিকের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা ও বোয়ালখালী উপজেলায়।
ওমান উপকূলে ট্যাংকারে ড্রোন হামলা, দুই ভারতীয় নাবিক নিখোঁজ
ওমান উপসাগরের উপকূলবর্তী এলাকায় একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনায় দুই ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছেন। নিকারাগুয়ার পতাকাবাহী ‘এমটি পেট্রো ডলফিন’ নামের ওই ট্যাংকারটিতে মোট ১১ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন। ভারতের জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
কৃষ্ণ সাগরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা হয়েছে। বিধ্বস্ত সেই জাহাজটি থেকে ২৩ জন ভারতীয় নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে রাশিয়ার কোস্টগার্ড বাহিনী।
ইসলামি সভ্যতা ও বিস্মৃত ইতিহাস মুসলিম নাবিকরা কীভাবে সমুদ্রপথ চিনতেন
আজকের নাবিকের হাতে জিপিএস, স্যাটেলাইট মানচিত্র ও আধুনিক যোগাযোগব্যবস্থা রয়েছে। কিন্তু কয়েক শ বছর আগে এসব প্রযুক্তির কোনোটি ছিল না। অথচ ভারত মহাসাগরের বিস্তীর্ণ জলপথে আরব ও মুসলিম নাবিকরা নিয়মিত যাতায়াত করতেন। ভারত, পূর্ব আফ্রিকা, শ্রীলঙ্কা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন বন্দরের সঙ্গে গড়ে উঠেছিল দীর্ঘদিনের বাণিজ্যিক যোগাযোগ।
ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি
ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
ওডেসা বন্দরে বাণিজ্যিক জাহাজে রুশ হামলায় ৩ নাবিক নিহত
ওডেসা অঞ্চলের একটি বন্দরে পণ্য খালাসের সময় একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে রাশিয়া। টোগোর পতাকাবাহী জাহাজটি চালানো হামলায় তিন নাবিক নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
















