[b]সাতক্ষীরা:[/b] নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগসহ মানুষের ওপর হামলা নির্যাতন ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এক বিশাল মানবন্ধন কর্মসূচি পালনের মধ্য দিয়ে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম শওকত হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করছে তারা দেশ ও জাতীর শত্রু। সংখ্যালঘুদের ওপর হামলাকারিদের দ্রুত গ্রেফতার করে বিশেষ ট্রাইবুনাল গঠন করে তাদের বিচার করার দাভী জানান বক্তারা।
মানবন্ধন কর্মসুচিতে সংহতি প্রকাশ করেন, সাতক্ষীরা সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা কমিটি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খীষ্টান ঐক্য পরিষদ, রুখে দাড়াও বাংলাদেশ, মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা প্রেসক্লাব, প্রথম আলো বন্ধু সভা, মহিলা পরিষদ, উদিচী শিল্পগোষ্টি, সিরাজুল আলম খান পাঠ্যচক্র প্রমুখ।
শ্রেণীহীন
সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগসহ মানুষের ওপর হামলা নির্যাতন ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০





