প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানব সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় আইন শৃঙ্খলাবাহিনীকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। আবার মানুষের সৃষ্টিতে কিছু দুর্যোগও রয়েছে। এ সব দুর্যোগ মোকাবেলায় তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেন, দারিদ্র্য মোকাবেলায় পার্শ্ববর্তী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে অন্তত ৫ কোটি নিম্ন আয়ের মানুষ মধ্য আয়ে চলে এসেছে। বর্তমান সরকার জনগণকে নিরাপত্তা এবং সেবা দিচ্ছে। যে কোনো কিছুর মূ্ল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রীসহ বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকের প্রাক্কালে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাংবাদিকদের সামনে এ সব কথা বলেন তিনি।
তিনি বলেছেন, মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা। আমাদের সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং এর অধীনস্থ দফতরগুলোর দায়িত্ব যে কোনো মূ্ল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রেখে দেশের জনগণকে সর্বোচ্চ নিরাপত্তা এবং সেবা দেওয়াই আমাদের লক্ষ্য।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ২০২১ সালে বাংলাদেশকে মধ্য আয়ের দেশ ও ৪১ সালে উন্নত দেশ হিসেবে পরিণত করতে চাই। সেজন্য প্রয়োজন সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা।
এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র সচিব সিকিউকে মুস্তাক আহমেদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১৩মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]