ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট ড. আহমদ মোহাম্মদ আলী বলেছেন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) পদ্মা সেতু প্রকল্পের অর্থায়নে ফিরে আসবে কিনা এ ব্যাপারে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আগাঁরগাওয়ে আইডিবি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। আইডিবির ‘ফায়েল খায়ের’ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পদ্মা সেতু প্রকল্পের অর্থায়নে আইডিবি ফিরে আসবে কি না- সাংবাদিকদের করা এমন এক প্রশ্নের জবাবে সরকারের সঙ্গে আলোচনা না হওয়ার কথা ইঙ্গিত করে তিনি বলেন, আমার এ সফরে পদ্মা সেতুর বিষয়টি প্রাসঙ্গিক ছিল না।
অপর এক প্রশ্নের জবাবে আহমদ মোহাম্মদ আলী বলেন, ইসলামী ব্যাংকিংয়ে সন্ত্রাসে অর্থায়নের সুযোগ বেশি-এমন ধারণা ভুল। ইসলামী ব্যাংকিং স্বচ্ছ এবং জবাবদিহিতার মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনাকে সুরক্ষা দেয়।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]
শ্রেণীহীন
পদ্মা সেতুতে আইডিবির অর্থায়ন অনিশ্চিত
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট ড. আহমদ মোহাম্মদ আলী বলেছেন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) পদ্মা সেতু প্রকল্পের অর্থায়নে ফিরে আসবে কিনা এ ব্যাপারে সরকারের সঙ্গে কোনো আলোচনা





