টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় টহলরত অবস্থায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদ্বয় হলেন এএসআই তাজুল ইসলাম (৪০) ও কনস্টেবল রেফায়েত (৪৫)। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার ভোর ৪টার দিকে সাতাইশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, এ সময় একটি কাভার্ড ভ্যান টহল পুলিশের একটি গাড়িকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
গাজীপুর,১৭ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ পুলিশ আহত
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় টহলরত অবস্থায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদ্বয় হলেন এএসআই তাজুল ইসলাম (৪০) ও কনস্টেবল রেফায়েত (৪৫)। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩
গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজন কিশোরী ও একজন নারী রয়েছেন। দগ্ধ তিনজনের শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ফায়ার সার্ভিস টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, হতাহত নেই
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের একজন কর্মী শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন।
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী
গাজীপুরের টঙ্গীতে ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে ও ফায়ার সার্ভিসকে সহযোগিতায় যোগ দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা।
টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এ ছাড়া আরও নয়টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
টঙ্গীতে ৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
টঙ্গীর মাদক বস্তি আমতলী কেরানীরটেক থেকে আট কেজি গাঁজাসহ নার্গিস আক্তার (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
















