সরকারকে সতর্ক করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতার বন্ধ করুন, নইলে জনরোষ থেকে রেহাই পাবেন না।
বৃহস্পতিবার রাতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
যশোর জেলার চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউনুছ আলী ও রাজশাহী জেলার চারঘাট উপজেলার জাসাস সভাপতি মোজাফফর হোসেনের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেয়া হয়।
বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়ে ফখরুল আরো বলেন, সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশের মানুষ আজ অতিষ্ঠ।
মির্জা ফখরুল বলেন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে ক্ষমতাসীন অবৈধ সরকার এখন বিরোধী দলের নেতা-কর্মীদের নির্মূল করার জন্য বানোয়াট মামলা দায়ের ও গ্রেফতার করছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অবিলম্বে ইউনুছ আলী ও মোজাফফর হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
[b]ঢাকা, এমএইচ, ১৩ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)// টিআই
[/b]
শ্রেণীহীন
গ্রেফতার নির্যাতন বন্ধ না করলে জনরোষ থেকে রেহাই পাবেন না :ফখরুল
সরকারকে সতর্ক করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতার বন্ধ করুন, নইলে জনরোষ থেকে রেহাই পাবেন না।