রাজধানীর চাঞ্চল্যকর ফজল হোসেন হত্যা মামলার ১ নম্বর আসামি রুবেল ওরফে পটেটো রুবেলকে (২৪) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত বুধবার সন্ধ্যায় বরিশাল সদরের বিবি পুকুরপাড় নামক স্থান হতে পটেটো রুবেলকে আটক করেছে র্যাব-৪ এর সদস্যরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মিরপুরে র্যাব-৪ এর একটি সংবাদ সম্মেলনে এএসপি কামরুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পটেটো রুবেল বরিশালের বিবির পুকুরপাড় এলাকায় অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে উল্লিখিত স্থানে গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
তিরি আরও জানান, পটেটো রুবেল লালকুঠি এলাকার একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। দীর্ঘদিন থেকে রুবেল ওই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি ও হত্যা মামলার অভিযোগে রুবেলের বিরুদ্ধে দারুস সালাম থানায় ৪টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান র্যাব-৪ এর এএসপি কামরুল ইসলাম।
গত ১৩ জানুয়ারি রাজধানীর দারুস সালাম থানাধীন লালকুঠি এলাকায় সকাল ১০টায় ফজল হোসেনকে মোবাইল ফোনে ডেকে আনে পটেটো রুবেল। ফজল হোসেন লালকুটি এলাকার মেটানিটির পাশে হুমায়ুনের চায়ের দোকোনে আসলে পটেটো রুবেল ও তার সহযোগিরা ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পটেটো রুবেলকে প্রধান আসামী করে দারুস সালাম থানায় একটি হত্যা মামলা (মামলা নং ০৯ ধারা ৩০২/৩৪) দায়ের করে। এ হত্যা মামলায় প্রধান আসামী হিসেবে পটেটো রুবেলকে গ্রেফতার করে র্যাব-৪।
[b]ঢাকা,জেইউ,৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
চাঞ্চল্যকর ফজল হত্যার প্রধান আসামি গ্রেফতার
রাজধানীর চাঞ্চল্যকর ফজল হোসেন হত্যা মামলার ১ নম্বর আসামী রুবেল ওরফে পটেটো রুবেলকে (২৪) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।





