গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে পিতলের মূর্তিসহ 'জিনের বাদশার' সরদার আজমলকে গ্রেপ্তার করেছে রংপুর র্যাব-১৩ এর সদস্যরা। তিনি রংপুর বিভাগের 'জিনের বাদশা গ্রুপের সর্দার'।
র্যাব-১৩ কার্যালয়ে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান র্যাবের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মনোয়ার মাহবুব (পিএসসি)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাবের একটি দল গোবিন্দগঞ্জের বালুয়া বাজার এলাকা থেকে আজমলকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ছোট পিতলের মূর্তি, ৩টি মোবাইল সেট, ৪টি সিমকার্ড ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। আজমল দীর্ঘদিন থেকে 'জিনের বাদশা' সেজে এ অঞ্চলের মানুষকে প্রতারিত করে আসছিলেন।
আজমলের স্বীকারোক্তিতে জানা গেছে, গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের বেশ কয়েকজন জিনের বাদশা সিন্ডিকেটের সঙ্গে জড়িত। আজমল দীর্ঘদিন থেকে কষ্টি পাথরের ব্যবসাও করছেন।
র্যাব-১৩ এর ভারপ্রাপ্ত পরিচালক মেজর মনোয়ার মাহবুব জানান, আজমল জিনের বাদশা সিন্ডিকেট পরিচালনাকারীদের অন্যতম। তার নামে একটি হত্যা মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
জিনের বাদশা গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে পিতলের মূর্তিসহ 'জিনের বাদশার' সরদার আজমলকে গ্রেপ্তার করেছে রংপুর র্যাব-১৩ এর সদস্যরা। তিনি রংপুর বিভাগের 'জিনের বাদশা গ্রুপের সর্দার'





