নীলফামারীর ডোমারে জমি দখল নেওয়াকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে সুমন ইসলাম (২৩) নিহত ও সুজন ইসলাম (২০) এবং সোহান ইসলাম (১৮) নামে দু'জন আহত হয়েছেন।
নিহত সুমন জেলার ডোমার উপজেলার মাদ্রাসাপাড়া এলাকার বাবুল হোসেনের পুত্র।
জানা যায়,রোববার সকালে ডোমার পৌরসভার ১নং ওয়ার্ড মাদ্রাসাপাড়া গ্রামের তমিজ মিয়ার পুত্র মো. চাঁদ মিয়া তার নামীয় জমি আপন চাচাত ভাই বাবুল হোসেনের দখলে থাকা জমি দখল করে বাঁশ কাটতে গেলে দুই পক্ষে সংঘর্ষ বাঁধে।
এতে সুমন ইসলাম (২৩),সুজন ইসলাম (২০) এবং সোহান ইসলাম (১৮) নামে ৩ জন গুরুতর আহত হয়। আহতদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
এখানে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সুমনের মৃত্যু ঘটে।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]