সোমবার সকাল বেলায় ০.২ মিলিমিটার বৃষ্টি নগরবাসীর জন্য ভোগান্তি সৃষ্টি করলেও তা দ্রুতই শেষ হয়ে যাবে বলেই জানাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। পশ্চিমবঙ্গে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বাংলাদেশে চলছে বৃষ্টিপাত।
রোববার দিনভর এই বৃষ্টি ঝড়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর সবকটি বিভাগেই পড়েছে বৃষ্টি।
৮ থেকে ১২ কিলোমিটার বেগের হালাকা বাতাস সাথে বৃষ্টি আবহাওয়াকে আরও শীতল করে তোলায় খোলা জায়গায় শীত প্রকটভাবেই অনুভূত হয়েছে।
আবহাওয়া দফতর আগে থেকেই ফেব্রুয়ারির মাঝামাঝি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে আসছিলো। আর সে অনুযায়ীই বৃষ্টি নেমেছে, বললেন ঢাকায় আবহাওয়া দফতরের ফোরকাস্টিং অফিসার।
তিনি জানান, সোমবার দুপুর নাগাদ ঢাকাসহ সারাদেশেই আকাশ পরিস্কার হতে শুরু করবে। বিকালে সূর্যের মুখ দেখা গেলেও যেতে পারে।
ফাগুনের শুরুতে এই বৃষ্টি অনেকাংশেই প্রত্যাশিত ছিলো নগর বাসীর।
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
বিকালে সূর্যের মুখ দেখা যেতে পারে
সোমবার সকাল বেলায় ০.২ মিলিমিটার বৃষ্টি নগরবাসীর জন্য ভোগান্তি সৃষ্টি করলেও তা দ্রুতই শেষ হয়ে যাবে বলেই জানাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। পশ্চিমবঙ্গে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বাংলাদেশে চলছে বৃষ্টিপাত। রোববার দিনভর এই বৃষ্টি ঝড়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল।





