নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আ’লীগ- বিএনপি সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত এবং ২ টি মটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাতে নড়াগাতি থানার খাশিয়াল বাজরে এ ঘটনা ঘটে।
বিএনপির প্রার্থী আসাদুর রহমান মিঠুর ভাই জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম জানান,বিএনপির দলীয় কর্মী ও সমর্থকরা রাতে আমাদের বাড়ি থেকে খাশিয়াল বাজারে পৌঁছালে উপজেলা চেয়ারম্যান খান শামীমুর রহমান ওছির সমর্থকরা হামলা চালায়। হামলায় ৬ জন আহত হয়। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় তারা ২ টি মটর সাইকেলে অগ্নিসংযোগ করে।
কালিয়া উপজেলার বর্তমান চেয়ারম্যান ও প্রার্থী খান শামীমুর রহমান ওছি অভিযোগ করেন রাতে বিএনপির সমর্থকরা খাশিয়াল বাজারে আওয়ামীলীগের অফিস,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। এ সময় ২ জন আহত হয়।
নড়াগাতি থানার অফিসার ইন চার্জ (ওসি) শোনেত কুমার গায়েন জানান,উভয় পক্ষ একে অপরকে হামলার জন্য দায়ি করছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]