নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে রেড ওয়ারেন্ট জারি করেছে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল। মঙ্গলবার নূর হোসেনের নাম ও পরিচয় ইন্টারপোলের রেড ওয়ারেন্ট তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে নূর হোসেনকে ধরতে বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের সাহায্য চায়। এর পাঁচ দিন পরে ইন্টারপোল এ উদ্যোগ নিল। এ সংস্থাটির সদর দফতর ফ্রান্সের লিও শহরে অবস্থিত।
গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পৃথক স্থান থেকে সাতজনকে অপহরণ করা হয়। এরা হলেন- নজরুল ইসলাম ও তার চার সহযোগী, চন্দন সরকার ও তার গাড়ির চালক। অপহৃত ব্যক্তিদের মধ্যে তিন দিন পর ছয়জনের লাশ পাওয়া যায় শীতলক্ষ্যা নদীতে। পরের দিন একই নদীতে আরেকজনের লাশ পাওয়া যায়।
নজরুল ইসলামের আত্মীয়রা প্রথম থেকেই দাবি করে আসছিলেন, নূর হোসেন র্যা বের সহযোগিতায় তাকে অপহরণ ও খুন করিয়েছেন।
এরপর ১২ মে র্যািবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) জিয়াউল আহসান বলেন, নূর হোসেন ২ মে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। তিনি কলকাতায় আছেন। কিন্তু পুলিশ কর্মকর্তারা এখনো নিশ্চিত নন, নূর হোসেন প্রকৃতপক্ষে কোথায় অবস্থান করছেন।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
নূর হোসেনকে ধরতে ইন্টারপোলের রেড ওয়ারেন্ট
নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে রেড ওয়ারেন্ট জারি করেছে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল। মঙ্গলবার নূর হোসেনের নাম ও পরিচয় ইন্টারপোলের রেড ওয়ারেন্ট তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে





