মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে তিন নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ। অসমাজিক কর্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয় বলে জানা যায়।
মঙ্গলবার ভোরে শহরের মনসুর নগর এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়। আটক ব্যক্তিরা হলেন- রেজনা বেগম (৩০), সেলিনা বেগম (২৮), সালমা বেগম (২২) ও ইমরান মিয়া (৪৫)। তাদের বাড়ি বরিশাল ও কুমিল্লা জেলায় বলে পুলিশ জানায়।
কুলাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ফকরুল মিয়ার কলনীতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
তিনি আরো জানান,  তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]