রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪২১ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন, ২৪ বোতল ফেনসিডিল, ১ গ্রাম আইস, ৮ হাজার ৮৬০ পিস ইয়াবা ও ৫ কেজি ১৩৫ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে।
এইচএন





