ককটেল বিস্ফোরণে নাইম (৭) ও হাসনাইন (৬) নামে ২ শিশু গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের ছোট আলগী গ্রামে সোমবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ধনীয়া ইউনিয়নের ছোট আলগী গ্রামের হাওলাদার বাড়ির আলাউদ্দিনের ছেলে নাইম ও প্রতিবেশী ইউসূফের ছেলে হাসনাইন বাড়ির পাশের বাগানে খেলছিল। এ সময় তারা বাগানে একটি বল আকৃতির (ককটেল) বস্তু দেখতে পেয়ে তা দিয়ে খেলা শুরু করলে ককটেলটি তাদের হাত থেকে পড়ে গিয়ে বিস্ফোরিত হয়। এতে দুই শিশুরই হাতসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী জানান,ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত কাজ শুরু করেছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
ভোলায় ককটেল বিস্ফোরণ, ২শিশু আহত
ককটেল বিস্ফোরণে নাইম (৭) ও হাসনাইন (৬) নামে ২ শিশু গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের ছোট আলগী গ্রামে সোমবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে





