গাইবান্ধায় লোডশেডিংয়ের কবল থেকে উঠতি ইরি-বোরোর আবাদ বাঁচানোর দাবিতে মানববন্ধন করেছে চাষীরা।
বুধবার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গোপালপুর এলাকার ফেটে যাওয়া বোরো ক্ষেতে দাড়িয়ে তারা এ কর্মসূচি পালন করে।
আবাদী জমিতে মানববন্ধন শেষে তারা গাইবান্ধা-নাকাইহাট সড়ক প্রায় দুই ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়।
বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম পরিষদ ও অধিকার আদায় সংগ্রাম পরিষদ যৌথভাবে ব্যতিক্রমী এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বক্তব্য দেন- অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, নিলুফার ইয়াসমীন শিল্পী, আজগর আলী, নুরুন্নবী মিয়া, শাহীন মিয়া, আনোয়ারুল ইসলাম, মনিরা আক্তার মনি, ডা. আবুল কাশেম, শাহজামাল ইসলাম মধু, সাজু মিয়া, আল আমিন, বিপ্লব, হেদায়েতুল ইসলাম বাবু প্রমুখ।
বক্তারা বলেন, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের ফলে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। সেচ দিতে না পারায় ফসলী জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তারা বলেন, বিদ্যুতের অভাবে আবাদের ক্ষতি হলে আগামী দিনে বিদ্যুৎ বিল পরিশোধ বন্ধ করা হবে।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
বিদ্যুৎ দাবিতে বোরো ক্ষেতে মানববন্ধন
গাইবান্ধায় লোডশেডিংয়ের কবল থেকে উঠতি ইরি-বোরোর আবাদ বাঁচানোর দাবিতে মানববন্ধন করেছে চাষীরা। বুধবার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গোপালপুর এলাকার ফেটে যাওয়া বোরো ক্ষেতে দাড়িয়ে তারা এ কর্মসূচি পালন করে।





