টাঙ্গাইলে ৪টি দেশি-বিদেশি অস্ত্র ও গুলিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা দেড়টার সময় মঙ্গলবার ভোর রাতে ভুয়াপুর উপজেলার ভড়ুয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার চর পোগলদিঘা গ্রামের মজিবুর রহমানের ছেলে গোলাম রব্বানী (৩০),ঘরিয়ার ভিটা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে শামীম হোসেন (৩০) ও একই গ্রামের কামাল বাশারের ছেলে জুয়েল মিয়া (২৮)।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহফীজুর রহমান জানান, মঙ্গলবার ভোর রাতে ভুয়াপুর উপজেলার ভড়ুয়া এলাকায় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৩জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একদল পুলিশ রাত ৩টার দিকে ভুয়াপুরের ভড়ুয়া এলাকায় অভিযান চালায়।
এসময় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল,দেশীয় তৈরি ২টি এলজি,১টি শুটারগান,২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ডাকাতির একধিক অভিযোগ রয়েছে। এ ব্যপারে টাঙ্গাইল মডেল থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
টাঙ্গাইলে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৩
টাঙ্গাইলে ৪টি দেশি-বিদেশি অস্ত্র ও গুলিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা দেড়টার সময় মঙ্গলবার ভোর রাতে ভুয়াপুর উপজেলার ভড়ুয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়





