বাইরাইনের রাজধানী মানামায় অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশীর মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার ও অনুবিভাগের মহাপরিচালক শামীম আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে। এরা হলেন-মোশারফ হোসেন ও আবু জালাল। বাকি একজনের নাম জানা যায়নি।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত আড়াইটার পর তিন তলা ওই ভবনে আগুন লাগে। তিনজনেরই মৃত্যু হয়েছে ধোঁয়ায় দম শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে। আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হলেও হতাহতদের পরিচয় দেয়া হয়নি।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির কারণে ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
এর আগে গত বছর জানুয়ারিতে মানামার ওই এলাকাতেই একটি ভবনে আগুন লেগে ১৩ বাংলাদেশীর মৃত্যু হয়।
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
বাহরাইনের অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশির মৃত্যু
বাইরাইনের রাজধানী মানামায় অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার ও অনুবিভাগের মহাপরিচালক শামীম আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।





