নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনায় জড়িত ব্যক্তিরা যতই ক্ষমতাধর হোক না কেন তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে হুসিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (সোমবার) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠকে প্রধানমন্ত্রী জানান, আসল অপরাধীদের খুঁজে বের করতে তাঁর সরকার জোরালো অবস্থান নিয়েছে।
নারায়ণগঞ্জের ঘটনায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে মন্ত্রিসভার সদস্যদের এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করার আহবানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জন অপহৃত হন। ওইদিনই বিকেলে গাজীপুর থেকে নজরুল ইসলামের গাড়ি উদ্ধার করে পুলিশ। এছাড়া গুলশান থেকে আইনজীবী চন্দন সরকারের গাড়ি উদ্ধার করা হয়।
ঘটনার ২দিনের মাথায় উপজেলার মদনগঞ্জের শান্তিনগর ও চর ধলেশ্বরী এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম, স্বপন, অ্যাডভোকেট চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিমসহ ৬টি লাশ উদ্ধার করা হয়।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]