বাগেরহাটের মংলা উপজেলায় বাবার পিস্তল নিয়ে খেলতে গিয়ে অকালেই নিভে গেল প্রীতি ইজারাদার (৪) নামে একটি শিশুর প্রাণ।
সোমবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রীতি ওই এলাকার পলাশ ইজারাদারের মেয়ে।
এলাকাবাসী জানায়, মংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ইদ্রিস আলী ইজারাদারের ভাইপো পলাশ ইজারাদার তার নিজস্ব (লাইসেন্স করা) পিস্তল বালিশের পাশে রেখে রাতে ঘুমিয়ে পড়েন। সকালে প্রীতি ঘুম থেকে উঠে সবার অজান্তে পিস্তলটি নিয়ে খেলতে থাকে। একপর্যায়ে পিস্তল থেকে গুলি বের হয়ে শিশুটির মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মংলা থানার অফিসার ইন চার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাগেরহাট,১৭মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ