অমর একুশে গ্রন্থমেলা। মহান ভাষা আন্দোলনের চেতনাঋদ্ধ এ মেলা এখন পরিণত হয়েছে বাঙালির প্রাণের মেলায়। আগের বছরের মেলার চেয়ে এবার মেলায় যোগ হয়েছে একটু ভিন্ন মাত্রা। প্রথমবারের মতো এ বছর বাংলা একাডেমির চার দেয়াল ছাড়িয়ে সোহরাওয়ার্দী উদ্যানের একাংশে অনুষ্ঠিত হচ্ছে এ মেলা।
শনিবার উদ্বোধন হলেও মেলার মূল কার্যক্রম শুরু হয় রোববার থেকে। মেলা প্রাঙ্গণ বইপ্রেমীদের ভিড়ে মুখরিত। বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে বইপ্রেমীরা ভিড়তে শুরু করে মেলা প্রাঙ্গণে।
বাংলা একাডেমি, সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে টিএসসি, দোয়েল চত্বরসহ মেলার আশপাশের এলাকা। চারদিকে নতুন বইয়ের গন্ধ। সরেজমিন দেখা যায়,মেলায় জনসাধারণের উপস্থিতি দিন দিন বাড়ছে। বিশ্ববিদ্যালয় ও শহরের বিভিন্ন এলাকার বইপ্রেমীরা ভিড় জমাচ্ছেন। শিশু-কিশোর থেকে শুরু করে সব শ্রেণীর বইপ্রেমীই মেলায় এসেছে। তবে এদের মধ্যে তরুণ-তরুণীর সংখ্যাই বেশি।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391407738.jpg[/img]
এবারের মেলার লেখক-প্রকাশক-পাঠকরা খুশি। মাম্মী প্রকাশনীর প্রকাশক ও সম্পাদক ইলিয়াসুর রহমান জানান, এবার সোহরাওয়ার্দী উদ্যানে মেলা সম্প্রসারিত হওয়ায় পাঠক-প্রকাশক সবার জন্যই খুব ভালো হবে। আজকেই এর রেশ পাওয়া যাচ্ছে। আশা করি বিক্রি বেশ ভালো হবে।
মেলায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মেলা ইতিবাচক ভূমিকা রাখবে।
মেলার দ্বিতীয় দিনে বেশ কয়েকটি নতুন বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হুমায়ূন আহমেদের হিমু দশ, সৈয়দ শামসুল হকের অর্পিত পদাবলি, মহাদেব সাহার বাংলাদেশ, তোমাকে প্রণাম, হরিশঙ্কর জলদাসের হরকিশোর বাবু, আগামী প্রকাশনী থেকে প্রকাশিত অজয়দাশ গুপ্তের একাত্তরের ৭১, তাসলিমা নাসরিনের নিষিদ্ধ, হাসনাত আবদুল হাইয়ের নদী পুরাণ এবং প্যাকেজ ট্যুর, সময় থেকে প্রকাশিত আহমদ রফিকের বাংলাদেশের কবিতা দশকভাঙা বিচার, রাবেয়া খাতুনের ভ্রমণসমগ্র-৪, অ্যাডর্ন থেকে প্রকাশিত আমির হোসেনের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সমকালীন সাংবাদিকের দৃষ্টিতে, তাম্রলিপি থেকে প্রকাশিত আনিসুল হকের ভালোলাগা ও ভালোবাসার গল্প।
সোমবার বিকাল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে মওলানা মোহাম্মদ আকরম খাঁ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন আবদুস সবুর খান। আলোচনায় অংশগ্রহণ করবেন মুহাম্মদ জাহাঙ্গীর, ফরীদ উদ্দীন মাসউদ, আমিনুর রহমান সুলতান, এএসএম বোরহান উদ্দীন। সভাপতিত্ব করবেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। সন্ধ্যায় পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
মেলায় নতুন বইয়ের গন্ধ
অমর একুশে গ্রন্থমেলা। মহান ভাষা আন্দোলনের চেতনাঋদ্ধ এ মেলা এখন পরিণত হয়েছে বাঙালির প্রাণের মেলায়। আগের বছরের মেলার চেয়ে এবার মেলায় যোগ হয়েছে একটু ভিন্ন মাত্রা। প্রথমবারের মতো এ বছর বাংলা একাডেমির চার দেয়াল ছাড়িয়ে সোহরাওয়ার্দী





