নীলফামারী পৌরসভার ২০১৪-২০১৫অর্থ বছরে ৩৮কোটি ৪৬লাখ ৭২হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে সোমবার দুপুরে প্রকাশ্য বাজেট উপস্থাপন করেন মেয়র দেওয়ান কামাল আহমেদ।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) নীলফামারীর আয়োজনে জনগণের মুখোমুখি ও প্রশ্নোত্তর অনুষ্ঠানে আগামী অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়।
সনাক সভাপতি অধ্যাপক নরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মান্নান, টিআইবির এরিয়া ম্যানেজার আশরাফ মাহমুদ বক্তব্য রাখেন।
পৌর মেয়র জানান, বাজেটে ৩৮কোটি ৫৯লাখ ৬৮হাজার ৭৪০টাকা আয় ধরা হয়েছে। ব্যয় হবে ৩৮কোটি ৪৬লাখ ৭২হাজার টাকা। উদ্বৃত্ত থাকবে ১২লাখ ৯৬হাজার ৭৪০টাকা।
অনুষ্ঠানে সরাসরি এবং মোবাইল ফোনের মাধ্যমে পৌরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌরসভা মেয়র।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
নীলফামারী পৌরসভার বাজেট ঘোষণা
নীলফামারী পৌরসভার ২০১৪-২০১৫অর্থ বছরে ৩৮কোটি ৪৬লাখ ৭২হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে সোমবার দুপুরে প্রকাশ্য বাজেট উপস্থাপন করেন মেয়র দেওয়ান কামাল আহমেদ।





