জয়পুরহাট-আক্কেলপুর সড়কের কেচের মোড় এলাকায় সিরিজ ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার ভোর সাড়ে ৩টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ ডাকাতি সংঘটিত হয় বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ভোরে ৪০/৫০ জনের একটি অস্ত্রধারী ডাকাতদল রাস্তার ‍পাশের গাছ কেটে মহাসড়কে ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। পরে ওই সড়কে চলাচলকারী ১৬টি ট্রাক, ৪টি মাইক্রোবাস, ৩টি পিকআপ ভ্যানে ডাকাতি করে তারা।
এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে যানবাহনে থাকা যাত্রী, চালক ও সহকারীদের মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুটে নেয়। ডাকাতদের বাধা দিতে গিয়ে মারধরে ৭ যাত্রী আহত হন।
আক্কেলপুর থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টির নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]