ধানমণ্ডি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন বাবুকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে কলাবাগান থানা পুলিশ কাঁঠালবাগানের ১০৫ তিলকের গলি বাসা থেকে তাকে আটক করে। এ সময় তার বাসা তল্লাশি করে একটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মদ ও ইয়াবা উদ্ধার করে। নিরাপত্তার কারণে তাকে বর্তমানে রমনা থানা হেফাজতে রাখা হয়েছে।
রমনা থানার ওসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কলাবাগান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে নিরাপত্তার স্বার্থে রমনা থানা পুলিশের হেফাজতে রেখেছে। উল্লেখ্য, আটককৃত এই ছাত্রলীগ নেতা র্যা বের ক্রসফায়ারে নিহত শীর্ষ সন্ত্রসী পিচ্চি হান্নানের শ্যালক।
[b]ঢাকা, ২৭ মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]