বাংলাদেশে নাইজারের নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত আলি ইলিয়াসু বৃহস্পতিবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও নাইজারের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান এবং এ সম্পর্কের ভিত্তি হচ্ছে অভিন্ন ধর্ম, সংস্কৃতি ও মূল্যবোধ।
রাষ্ট্রপতি বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে দুই ভ্রাতৃপ্রতিম দেশের ঘনিষ্ঠ সহযোগিতার প্রশংসা এবং আশা প্রকাশ করেন আগামি দিনগুলোতে বাংলাদেশ ও নাইজারের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বাংলাদেশ উভয় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরনে নাইজারের সংগে কৃষি খাতে যৌথউদ্যোগ গ্রহন করতে পারে।
বাংলাদেশকে তৈরি পোশাক, পাট, পাটজাত পণ্য ও ওষুধের অন্যতম প্রধান রফতানিকারক দেশ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, নাইজার বিশ্বমানের এসব পণ্য প্রতিযোগিতামূলক মূল্যে এখান থেকে আমদানির কথা বিবেচনা করতে পারে।
রাষ্ট্রপতি হামিদ বাংলাদেশে দায়িত্ব পালনকালে নতুন রাষ্ট্রদূতকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।
নাইজারের রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে আশ্বস্ত করে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং দু'দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধিতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে নবনিযুক্ত রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
রাষ্ট্রপতির কাছে নাইজারের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
বাংলাদেশে নাইজারের নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত আলি ইলিয়াসু বৃহস্পতিবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও নাইজারের মধ্যে চমৎকা





