বিসিক বাস্তবায়িত দারিদ্র্য বিমোচন কর্মসূচিসহ চারটি প্রকল্পের সমন্বয়ে ক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্প ফাউন্ডেশন গঠনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
এছাড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী আইন-২০১৪-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ মন্ত্রিসভার অন্য সদস্যরা।
মোশাররাফ হোসেন বলেন, একটি নতুন ফাউন্ডেশন হবে। এটির প্রস্তাব এসেছে শিল্প মন্ত্রণালয় থেকে। অতীতে বাস্তবায়িত হয়েছে এই রকম ৪টি প্রকল্পের যেই কার্যক্রম সেই কার্যক্রম ভিন্ন আঙ্গিকে পরিচালনার উদ্দেশ্যে এই ফাউন্ডেশন করতে যাচ্ছে, এই প্রস্তাবটি মন্ত্রিসভা আজকে অনুমোদন করেছে।
এ আইনের মাধ্যমে একাডেমিতে যে বোর্ড রয়েছে তাতে এখন থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী অথবা উপমন্ত্রী চেয়ারম্যান হতে পারবেন। আগে শুধু মন্ত্রী চেয়ারম্যান হতে পারতেন।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
মাইক্রো ও কুটির শিল্প ফাউন্ডেশন গঠনের অনুমোদন
বিসিক বাস্তবায়িত দারিদ্র্য বিমোচন কর্মসূচিসহ চারটি প্রকল্পের সমন্বয়ে ক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্প ফাউন্ডেশন গঠনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।





