রাজধানী ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় শুক্রবার সন্ধ্যায় আলো ও শব্দ দিয়ে নির্মিত বিশেষ তথ্যচিত্র ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’র উদ্বোধনী অনুষ্ঠানে লোডশেডিংয়ের ঘটনা ঘঠেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতেই ঘটলো লোডশেডিংয়ের এই ঘটনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিদ্যুত বিভ্রাটের এ ঘটনায় ১০ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করছে ডিপিডিসি। গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।
বরখাস্ত হওয়া কর্মকর্তার হলেন, নারিন্দা এলাকার কমপ্লেইন সুপারভাইজর আবুল হাকিম, স্বামিবাগ এলাকার সুপারভাইজর লুৎফর রহমান, নারিন্দা এলাকার সাব-এ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার আমির হোসেন ও মোরশেদ আলম, স্বামিবাগ এলাকার সাব-এ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার রকিবুল হাসান, নারিন্দা এলাকার নির্বাহী প্রকৌশলী মো. রকিবুল ইসলাম, নারিন্দা এলাকার গ্রিড-২ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম, লালবাগ এলাকার নির্বাহী প্রকৌশলী জিয়াউল হাসান, স্বামিবাগ এলাকার নির্বাহী প্রকৌশলী মহিব-উল-আলম।
ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক নজরুল হাসান ১০ কর্মকর্তা ও কর্মচারিকে সাসপেন্ড করার কথা স্বীকার করে বলেছেন, প্রধানমন্ত্রীর অনুষ্ঠান চলাকালে সন্ধ্যা ৬টা ২৭ মিনিট থেকে ৬টা ২৯ মিনিট পর্যন্ত বিদ্যুৎ ছিল না। তিনি ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথাও স্বীকার করেছেন।
প্রধানমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিভির মহাপরিচালক ম. হামিদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সংস্কৃতিসচিব রণজিত কুমার বিশ্বাস, স্থানীয় সাংসদ হাজি মোহাম্মদ সেলিম প্রমুখ।
ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি
লোডশেডিংয়ের কবলে প্রধামন্ত্রীর লাইট অ্যান্ড সাউন্ড শো, বরখাস্ত ১০
রাজধানী ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় শুক্রবার সন্ধ্যায় আলো ও শব্দ দিয়ে নির্মিত বিশেষ তথ্যচিত্র ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’র উদ্বোধনী অনুষ্ঠানে লোডশেডিংয়ের ঘটনা ঘঠেছে।
যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস: এনবিআরের দুই কর্মী সাময়িক বরখাস্ত
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) নিজ নিজ দপ্তর থেকে জারি করা পৃথক অফিস আদেশে তাঁদের বরখাস্তের কথা জানানো হয়।
৪ এমপিকে হয়রানি বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
ঢাকা: সৌদি আরবের মদিনা থেকে ঢাকা ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে হয়রানি ও যথাসময়ে লাগেজ বুঝিয়ে না দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্যকে হয়রানির অভিযোগে বিমানের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত
সামাজিক যোগাযোগমাধ্যমে আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুরের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত
আদালতে হাজিরা দিয়ে গাজীপুরের কারাগারে আনার পথে শৌচাগারের কথা বলে ২৫ মামলার আসামি পিচ্চি রাজা পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত গঠন করেছে পুলিশ।
সরকারি আদেশ পালনে অবজ্ঞার অভিযোগে পুলিশ বরখাস্ত
সরকারি আদেশ পালনে অবজ্ঞা এবং কর্মস্থলে অননুমোদিতভাবে দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত অতিরিক্ত পুলিশ সুপার হাসান আরাফাতকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। তিনি সর্বশেষ খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।
















