মা-বাবার পাশেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের(নাসিক) প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলামকে শায়িত করা হয়েছে।
টাইমনিউজবিডি.কমের প্রতিনিধি প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে জানান, আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা-চিটাগাং মহাসড়কে দ্বিতীয় নামাজে  জানাজা শেষে সিদ্ধিরগঞ্জ মিজমিজি পশ্চিমপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।পরে সর্বস্তরের মানুষ কবরস্থানে দোয়া ও মোনাজাত  অংশ গ্রহণ করেন।
এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই ওই  এলাকায় নজরুল ইসলামের মরদেহবাহী ট্রাকের পেছনে ও চারপাশে ছিল লাখো মানুষের ঢল নামে। জানাজার জন্য উপস্থিত মানুষের সারি মহাসড়ক ছাড়িয়ে আশপাশের অলিগলি পূর্ণ হয়ে যায়। এসময় সানারপাড় বাসস্ট্যান্ড থেকে মৌচাক পর্যন্ত মানুষ সারিবদ্ধভাবে দাড়িয়েঁ যায়।
ওই এলাকায়  লাশের সারিতে রয়েছে,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য নজরুল ইসলাম,অ্যাডভোকেট চন্দন সরকারসহ অপহৃত হন গাড়িচালক জাহাঙ্গীর,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সংগঠনের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সহসভাপতি তাজুল ইসলাম,৭ নম্বর ওয়ার্ডের যুবলীগ কর্মী মনিরুজ্জামান স্বপন,লিটন ও তার গাড়ি চালক।
[b]ঢাকা, একে, ১ এপ্রিল( টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]