[b]লক্ষ্মীপুর প্রতিনিধি :[/b] লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক ঘটনায় যুবলীগ নেতা শ্যামল চন্দ্র দাসকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। অপরদিকে পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রোমন পাটোয়ারীর বাসভবনে পেট্্েরালবোমা নিক্ষেপ করেছে সন্ত্রাসীরা।
গতকাল শুক্রবার রাতে রামগঞ্জ উপজেলার বদরপুর ও মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রামগঞ্জ উপজেলার যুবলীগের সহসভাপতি শ্যামলচন্দ্র দাস (৪০) রাতে উপজেলার করপাড়া বাজার থেকে নিজ বাড়ি বদরপুর গ্রামে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে আহত করে। পরে তাকে রামগঞ্জ ফেমাস হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রোমন পাটোয়ারীর মধুপুর এলাকার বাসভবন লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্্েরালবোম নিক্ষেপ করে। এ সময় দুর্বৃত্তদের ছোড়া একটি পেট্্েরালবোমা বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত কিংবা কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অপর পেট্্েরালবোমাটি উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। বিষয় গুলো তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শ্রেণীহীন
রামগঞ্জে যুবলীগ নেতাকে পিটিয়ে আহত, বিএনপি নেতার বাসভবনে পেট্্েরালবোমা নিক্ষেপ
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক ঘটনায় যুবলীগ নেতা শ্যামল চন্দ্র দাসকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। অপরদিকে পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রোমন পাটোয়ারীর বাসভবনে পেট্্েরালবোমা নিক্ষেপ করেছে





