বগুড়ায় অপহৃত হওয়ার ৭ ঘণ্টা পর হোসাফ গ্রুপের বিক্রয় কর্মকর্তা আলাউদ্দিনকে শহরের কানুচগাড়ী থেকে উদ্ধার করেছে সদর থানার পুলিশ।
পুলিশ জানায়,বগুড়া পিডিবির প্ল্যান্টের জন্য আলাউদ্দিন ঢাকা থেকে কিছু যন্ত্রাংশ নিয়ে শুক্রবার ভোর ৫ টার দিকে বগুড়ার ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে এসে নামেন। পরে রিকশাযোগে পুরান বগুড়া পাওয়ার প্ল্যান্টে যাওয়ার সময় কানুচগাড়ী এলাকায় একদল অস্ত্রধারী তাকে অপহরণ করে।
অপহরণকারীরা তার কাছে ৩৫ হাজার টাকা দাবি করে। তখন আলাউদ্দিন টাকার জন্য ঢাকা অফিসে ফোন করেন। আলাউদ্দিন মোবাইল ফোনে টাকা চাওয়ায় অফিসের সিংশ্লিষ্ট কর্মকর্তার সন্দেহ হয়। তিনি বিষয়টি বগুড়া সদর থানায় জানান।
এরপর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক এবং আসলাম মোবাইল ফোনের সূত্র ধরে সাদা পোশাকে দুপুর ১২ টার দিকে বটতলায় গিয়ে আলাউদ্দিনকে মালামালসহ উদ্ধার করেন। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজিজুল ও নুরুল ইসলাম নামের দু'জনকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,প্ল্যান্ট ম্যানেজার আমিনুল ইসলাম এ ব্যাপারে বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেছেন।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
অপহৃত আলাউদ্দিনকে উদ্ধার, গ্রেফতার ২
বগুড়ায় অপহৃত হওয়ার ৭ ঘণ্টা পর হোসাফ গ্রুপের বিক্রয় কর্মকর্তা আলাউদ্দিনকে শহরের কানুচগাড়ী থেকে উদ্ধার করেছে সদর থানার পুলিশ





