সাতক্ষীরা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ। সাতক্ষীরার কাটিয়া এলাকার তপনের বাড়ি থেকে শুক্রবার দুপুর ১টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের আবু সাঈদ,পোড়াকাটলা গ্রামের সজীব ঘরামী,বুড়িগোয়ালিনী গ্রামের নিশিকান্ত জোয়াদ্দার,রাধারানী মৃধা,মনমোহিনী মৃধা,পলবাড়ী গ্রামের আবদুল্লাহ আল মামুন ও বিশ্বনাথ মন্ডল।
আটক বিশ্বনাথ মন্ডল ও নিশিকান্ত জোয়াদ্দারকে ২ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি ৫ পরীক্ষার্থীকে পুলিশি হেফাজতে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মো. রেজাউল করিম জানান,প্রশ্ন ফাঁসের অভিযোগে দু'জনকে ২ বছর করে সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া ৫ শিক্ষার্থীকে পুলিশি পাহারায় পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে। আর উদ্ধার হওয়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
২০১৩ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় শুক্রবার নতুন করে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, আটক ৭
সাতক্ষীরা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ। সাতক্ষীরার কাটিয়া এলাকার তপনের বাড়ি থেকে শুক্রবার দুপুর ১টার দিকে তাদের আটক করা হয়





