প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার গাইবান্ধা যাচ্ছেন। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর গাইবান্ধায় এটিই তার প্রথম সফর।
দলীয় নেতাকর্মীরা জানান,শেখ হাসিনা তার সফরকালে নির্বাচন পরবর্তী সহিংসতায় হতাহতদের পরিবারের সঙ্গে মত বিনিময় করবেন। এছাড়া গোবিন্দগঞ্জে ফায়ার সার্ভিস ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন,খাদ্য গুদামসহ বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন তিনি।
বিকালে জেলার আবদুল হামিদ স্টেডিয়ামে আয়োজিত এক জনসভায় বক্তৃতা করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। প্রধানমন্ত্রীকে বরণ করতে ব্যস্ততা সময কাটাচ্ছেন স্থানীয় আওয়ামী লীগ।
এমআর, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) //ইএইচ