মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অটবির কারখানায় আগুন লাগে। অগ্নিনির্বাপক বাহিনীর ১০ ইউনিটের প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় ভোররাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ অগ্নিকাণ্ডে কয়েকজন দগ্ধ হয়েছেন বলে অটবির কর্মীরা জানালেও আহতদের সঠিক সংখ্যা জানা যায়নি।
প্রতিষ্ঠানটির প্রধান উৎপাদন কর্মকর্তা ফারুক ইবনে রায়হান বলেন, কারখানার ভিতরে থাকা যন্ত্রপাতি, কাঁচামাল ও ফার্নিচার পুড়ে ছাই হয়ে গেছে। ৩০ বিঘা জমিতে ইটের দেয়ালের উপর টিনের ছাউনি দিয়ে গড়ে তোলা পুরো কারখানা আগুন পুড়ে গেছে।
ওই কারখানার অভ্যর্থনা কর্মী সৈয়দ আসাদুজ্জামান বলেন, কাঠ রং করার স্থান থেকে আগুন লাগে। এ সময় কারখানায় প্রায় দুইশ’ শ্রমিক কাজ করছিলেন। আগুনের খবর শুনে বেরিয়ে আসার সময় কয়েকজন আগুনে দগ্ধ হন।
ফায়ার সার্ভিসের পরিচালক মেজর একেএম শাকিল নেওয়াজ বলেন, কারখানার ভিতরে বিভিন্ন রাসায়নিক দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রাসায়নিক ভর্তি ড্রাম মাঝে মাঝেই বিকট শব্দে বিস্ফোরিত হয়।
কারখানার ভিতরে পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানান তিনি।
ফায়ার ব্রিগেডের এই কর্মকর্তা বলেন, কারখানার ভিতরে পানি পাওয়া না যাওয়ায় বাইরে থেকে পানি এনে আগুন নেভাতে অনেক সময় ক্ষেপন হয়।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
অটবির আগুন নিয়ন্ত্রনে
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অটবির কারখানায় আগুন লাগে। অগ্নিনির্বাপক বাহিনীর ১০ ইউনিটের প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় ভোররাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।এ অগ্নিকাণ্ডে কয়েকজন দগ্ধ হয়েছেন বলে





