[b]মুম্বাই:[/b] ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত মুসলিম রাজনীতিবিদ ও সংস্কারক মাওলানা আবুল কালাম আজাদের জীবনী নিয়ে ছবি করার ইচ্ছা প্রকাশ করেছেন আমির খান। মাওলানা আজাদেরই বংশধর হলেন এই বলিউড অভিনেতা। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বিনোদন বিষয়ক ওয়েবসাইট ওয়ান ইন্ডিয়া।
বুধবার থেকে শুরু হওয়া 'এপিজে কলকাতা সাহিত্য উৎসবে' বিশেষ অতিথি হিসেবে অংশ নেন আমির। সেখানে দেয়া এক স্বাগত বক্তৃতায় মাওলানা আজাদের ওপর ছবি নির্মাণ করার ইচ্ছা প্রকাশ করেন আমির। ১৩ জানুয়ারি শেষ হতে যাচ্ছে এপিজে কলকাতা সাহিত্য উৎসব।
আমির বলেন,“আমি মাওলানা আজাদের ওপর ছবি নির্মাণ করতে চাই। আশা করছি  শিল্পের মাধ্যমে আমি আমার সম্পূর্ণ সামর্থ্য ব্যবহার করতে পারব। ভারতের বিশাল সংখ্যক মানুষের মাঝে মাওলানা আজাদের জীবনী তুলে ধরা আমার বহুদিনের স্বপ্ন।”
১৯৪৭ থেকে ৫৮ সালব্যাপী পন্ডিত জওহরলাল নেহেরুর শাসনামলে শিক্ষামন্ত্রী ছিলেন মাওলানা আজাদ। সূত্র: ওয়ান ইন্ডিয়া