যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জুন মাসের প্রথম সপ্তাহে বহু কাঙ্খিত পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণের কার্যাদেশ দেওয়া হবে।
শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাওয়া রেস্ট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পদ্মা সেতুর মূল অবাকাঠামো নির্মাণের কাজ এখন পাইপ লাইনে। ১৬’শ কোটি টাকা ব্যয়ে এপ্রোচ সড়ক ও সার্ভিস এড়িয়া নির্মাণের কাজ চলমান রয়েছে। এরইমধ্যে পদ্মা সেতুর প্রাসঙ্গিক অনেক কাজ শেষ হয়েছে। সেতু নির্মাণের প্রধান অন্তরায় ছিলো মাওয়া ঘাট স্থানান্তর। অস্থায়ীভাবে মাওয়া ঘাট স্থানান্তরের কাজ শুরু হয়েছে।
যোগাযোগমন্ত্রী আরো বলেন, মাওয়া ফেরিঘাট স্থাপনের জন্য সেনাবাহিনীর সদস্যরা লৌহজংয়ের শিমুলিয়ায় আড়াই কিলোমিটার সড়ক নির্মাণের কাজ করছে। যথাসময়ে ঘাট স্থানান্তরের কাজ শেষ হবে।
মন্ত্রী বলেন, সেতু নির্মাণের জন্য জরুরি নদী শাসনের কাজের জন্য বিশ্ব ব্যাংকের পরিক্ষীত ৪টি প্রতিষ্ঠান টেকনিকেল প্রস্তাব দিয়েছে। ওই প্রতিষ্ঠান গুলোকে আগামী ২৯ মের মধ্যে আর্থিক প্রস্তাব দিতে বলা হয়েছে।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর নির্মাণের পাশাপাশি রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য মাওয়া-বাবুবাজার সড়ক চার লেনে উন্নিত করা হবে। এ জন্য ৩৩ কিলোমিটার সড়ক তৈরির জন্য ডিপিপি প্রনোয়নের কাজ চলছে।
এসময় যোগাযোগমন্ত্রীর সঙ্গে সেতু বিভাগ ও স্থানীয় সড়ক ও জনপথের কর্মকর্তাদের মধ্যে নির্বাহী প্রকোশলী শরিফুল ইসলাম সরকার, তোফাজ্জেল হোসেন, সৈয়দ রজব আলী এবং নূরুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
পদ্মা সেতুর কার্যাদেশ জুনের ১ম সপ্তাহে
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জুন মাসের প্রথম সপ্তাহে বহু কাঙ্খিত পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণের কার্যাদেশ দেওয়া হবে। শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাওয়া রেস্ট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মৃত্যুদণ্ডের সঙ্গে প্রতিশোধের সম্পর্ক নেই, ন্যায়বিচার নিশ্চিত করতে চাই
মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড দেওয়ার সঙ্গে প্রতিশোধের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, সরকার এ রায়কে স্বাগত জানায় এবং তারা সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে চান।
মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় মঙ্গলবার
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে সশস্ত্র হামলা, প্ররোচনা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ নেতাসহ সাত আসামির বিরুদ্ধে মামলাটির রায় আগামী কাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রদান করা হবে।
মানবতাবিরোধী অপরাধে কাদেরসহ ৭ জনের রায় যে কোনো দিন
জুলাই বিপ্লবের সময় গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে মামলার রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছে ট্রাইব্যুনাল। অর্থাৎ যেকোনো দিন হতে পারে।
‘নেটটা একটু স্লো করে দাও’—ট্রাইব্যুনালে পলক-কাদেরের কল রেকর্ড
জুলাই গণঅভ্যুত্থানকালে আন্দোলনকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেট একটু স্লো করে দিতে বলেছিলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
















