আগামীকাল অনুষ্ঠেয় বাঘা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও জামায়াতের একক প্রার্থী রয়েছেন। কিন্তু দলীয় সমর্থিত প্রার্থী ছাড়াও দুই বিদ্রোহী প্রার্থী থাকায় বিএনপি নেতাকর্মীরা পড়েছেন বিপাকে। দলীয় প্রার্থী হিসেবে জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন মনোনয়ন পেলেও তাকে ছাড় দিচ্ছেন না বাঘা উপজেলা যুবদল সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান আবদুলাহ আল-মামুন। চেয়ারম্যান পদে প্রার্থীর তালিকায় রয়েছেন বিএনপি নেতা আবদুল গনি মণ্ডলও।
সূত্র মতে, বাঘা উপজেলা চেয়ারম্যান পদে ১০ ফেব্রুয়ারি বিএনপির একক প্রার্থী হিসেবে উপজেলা যুবদল সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান আবদুলাহ আল-মামুনের নাম ঘোষণা করেন জেলা বিএনপির একাংশ। পরে অপরাংশের প্রতিবাদের মুখে ১৬ ফেব্রুয়ারি কেন্দ্র থেকে জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক বাঘা উপজেলা সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেনকে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়। আর প্রথম থেকেই মাঠে ছিলেন বিএনপির সাবেক সভাপতি আবদুল গনি মণ্ডল।
এদিকে বাঘা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আজিজুল আলম (আনারস) দলের মনোনীত একক প্রার্থী হওয়ায় তার ভোটের পালা অনেকটাই ভারি। অন্যদিকে জামায়াতেরও একক প্রার্থী হিসেবে উপজেলা আমীর মাওলানা জিন্নাত আলী (কাপ-পিরিচ) মাঠে রয়েছেন।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত আশরাফুল ইসলাম বাবুল (টিউবওয়েল), বিএনপি সমর্থিত মুখলেছুর রহমান মুকুল (চশমা), বিএনপির বিদ্রোহী প্রার্থী শাহিন মণ্ডল (তালা), জেলা জাসদ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিউর রহমান শফি (টিয়াপাখি) এবং স্বতন্ত্র ইসরাফিল ইসলাম (বৈদ্যুতিক-বাল্ব) ও হাসমত আলী (মাইক)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত জয়জয়ন্তী সরকার মালতী (ফুটবল), আওয়ামী লীগের বিদ্রোহী বর্তমান ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা (কলস) ও বিএনপি সমর্থিত ফারহানা দিল আফরোজ রুমি (প্রজাপতি)।
বাঘা উপজেলা দুটি পৌরসভা ও ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা এক লাখ ২৯ হাজার ১৮২। পুরুষ ভোটার ৬৪ হাজার ৮৫৬ ও মহিলা ভোটার ৬৪ হাজার ৩২৬ জন। মোট ভোট কেন্দ্র ৪৯টি ও বুথ সংখ্যা ২৯০টি।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
শ্রেণীহীন
বাঘায় আ’লীগের একক প্রার্থী বিদ্রোহীদের নিয়ে বিপাকে বিএনপি