[b]ঢাকা:[/b] মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ও দৃক গ্যালারির যৌথভাবে আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতার বিজয়ীদের বৃহস্পতিবার পুরস্কৃত করা হয়েছে।
ধানমণ্ডির দৃক গ্যালারিতে এ পুরস্কার বিতরণের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেয়া মানোত্তীর্ণ সব আলোকচিত্র নিয়ে একটি প্রদর্শণীর আয়োজন করা হয়েছে। সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীটি ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে গতবছরের ১৪ নভেম্বর রবি ফেসবুক পেজে (https://www.facebook.com/RobiFanz ) শুরু হওয়া এ ফটোগ্রাফি প্রশিক্ষণ ক্যাম্পেইনটি শেষ হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। প্রখ্যাত আলোকচিত্রী ও দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমের সহযোগিতায় ‘রবি ফটো স্কুল’ নামে এই ক্যাম্পেইনটি পরিচালনা করা হয়েছিল।
ফটোগ্রাফির ওপর শহিদুল আলমের কৌশল ও পরামর্শ সম্বলিত ছোট ছোট ভিডিও টিউটোরিয়ালের সমন্বয়ে অনলাইন ক্যাম্পেইনটি সাজানো হয়। প্রতিটি ভিডিও’রই আলাদা আলাদা থিম ছিল। যেমন: পোট্রেইট, স্ট্রিট ফটোগ্রাফি, ডেইলি লাইফ, ল্যান্ডসস্কেইপ ইত্যাদি।
প্রতিটি ভিডিও’র পর রবি ফেসবুক ফ্যানদের তাদের তোলা ছবি আপলোড করার আমন্ত্রণ জানানো হয়। কমেন্ট সেকশনে ছবি আপলোড করার নিয়মাবলী দেয়া ছিল। আকর্ষণীয় পুরস্কার জেতার জন্য প্রতিযোগিরা ‘লাইক’ পেতে ছবিগুলো একটি অ্যাপসের মাধ্যমে উপস্থাপন করেছিলেন।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী সৈয়দ হাফিজ আল আসাদ পাঠশালায় (দৃক গ্যালারি) এক বছরের একটি ফটোগ্রাফি প্রশিক্ষণের বৃত্তি পেয়েছেন। প্রথম পুরস্কারটি বিচারকদের বিবচনায় শ্রেষ্ঠজনকে দেয়া হয়েছে।
পপুলার চয়েস অ্যাওয়ার্ড বিজয়ী মীম আতিকুর রহমান একটি ক্যানন ইওএস ৬০ডি ক্যামেরা এবং পপুলার চয়েজ অ্যাওয়ার্ড রানার আপ বিজয়ী মো. নিয়ামত উল্লাহ শিকদার একটি ক্যানন ইওএস ৬০০ডি ক্যামেরা জিতেছেন। রেড ও গ্রিন রাউন্ডে চূড়ান্ত পুরস্কার বিজয়ী হাসিবুল হাসান জিতেছেন একটি আইফোন ফাইভএস।
রবি’র ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ও দৃক গ্যালারির যৌথভাবে আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতার বিজয়ীদের বৃহস্পতিবার পুরস্কৃত করা হয়েছে। ধানমণ্ডির দৃক গ্যালারিতে এ পুরস্কার বিতরণের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেয়া মানোত্তীর্ণ সব আলোকচিত্র নিয়ে একটি প্রদর্শণীর আয়োজন করা হয়েছে।
ডাকসু জাতীয় গল্প ও উপন্যাস প্রতিযোগিতা পুরস্কার পেলেন সংগ্রামের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ নূরে আলম
জুলাই বিপ্লব স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘জাতীয় গল্প ও উপন্যাস লেখা প্রতিযোগিতা-২০২৬’-এ মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন দৈনিক সংগ্রামের কূটনৈতিক রিপোর্টার, জুলাইযোদ্ধা সাংবাদিক, লেখক ও গবেষক মুহাম্মদ নূরে আলম। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তাঁর রচিত হৃদয়স্পর্শী গল্প ‘‘বুলেট কেড়ে নিলো একটি নতুন বাসার স্বপ্ন’’-এর জন্য তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়।
দেশজুড়ে বিশেষ অভিযান হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার
দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
‘এশিয়ার নোবেল’খ্যাত ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান’
দুর্গম ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান পেয়েছেন মর্যাদাপূর্ণ র্যামন ম্যাগসাইসাই পুরস্কার-২০২৬। এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এ পুরস্কারকে অনেক সময় ‘এশিয়ার নোবেল’ হিসেবেও অভিহিত করা হয়। প্রান্তিক মানুষের পাশে দুই দশকের বেশি সময় কাজের আন্তর্জাতিক স্বীকৃতি।
অবৈধ ও লুটের অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। অস্ত্র উদ্ধারে সহায়তাকারীদের উৎসাহিত করতে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
















