আর তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন দেশের কোথাও-না-কোথাও বৃষ্টি হবে। এতে তাপমাত্রা কমবে। এমন স্বস্তির তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে রাজশাহীতে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকাতে মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এখানে সোমবার তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে : ফরিদপুর,মাদারীপুর,মাইজদীকোর্ট, কুতুবদিয়া,রাজশাহী,পাবনা,পটুয়াখালী ও খেপুপাড়া অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকাতে পারে।
এদিকে আবহওয়ার পুর্বাভাসে জানানো হয়েছে,যশোর,কুষ্টিয়া,কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী,ঢাকা,বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত: শুষ্ক থাকতে পারে।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]