মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, যুক্তরাষ্ট্র মনে করে সংলাপের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের পথ খুঁজবে বাংলাদেশ। এর মাধ্যমেই বিরাজমান সংকট সমাধান হবে।
বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত টিকফার (ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম) প্রথম বৈঠক ৬ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে। বৈঠকে যোগ দিতে মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসবেন।
এছাড়া আগামী জুন মাসের দিকে বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পেতে পারে বলেও মজীনা উল্লেখ করেন।
অন্যদিকে তোফায়েল আহমেদ সাংবাদিকেদর বলেন, টিকফার প্রথম বৈঠকে অংশ নেওয়ার জন্য মার্কিন একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে। ওই বৈঠকে সম্প্রতি বিশ্ব বাণিজ্য সংস্থার বালি বৈঠকে স্বল্পোন্নত দেশগুলোকে শুল্ক ও কোটামুক্ত সুবিধা প্রদানের যে অঙ্গীকার করা হয়েছে সেটাই প্রাধান্য পাবে।
মজিনা বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে টিকফা, জিএসপি, বালি বৈঠক ও বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে কথা হয়েছে।
সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, তারা সংলাপ চান। তবে সংলাপ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর কোনো দেশেরই চাপ নেই।
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এফএ[/b]
শ্রেণীহীন
সংলাপেই গ্রহণযোগ্য নির্বাচনের পথ খুঁজবে বাংলাদেশ: মজীনা
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, যুক্তরাষ্ট্র মনে করে সংলাপের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের পথ খুঁজবে বাংলাদেশ। এর মাধ্যমেই বিরাজমান সংকট সমাধান হবে।





