নিখোঁজের দু'দিন পর টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার চাতুটিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সাজু মিয়ার (২৮) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার কিছামত এলাকায় হাবিবুর রহমানের বাড়ির টয়লেটের সেপটিক ট্যাঙ্ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শুক্রবার বিকাল থেকে নিখোঁজ ছিলেন সাজু মিয়া। অনেক খোঁজার পরেও তাকে পাওয়া যায়নি।
এরপর রোববার সকালে ধনবাড়ি পৌর এলাকার কিছামত এলাকার হাবিবুর রহমানের বাড়ির টয়লেটের সেপটিক ট্যাঙ্ক থেকে পঁচা গন্ধ বের হয়। পরে তিনি পরিচ্ছন্ন কর্মী দিয়ে সেপটিক ট্যাঙ্কটি পরিস্কার করতে ঢাকনা খোলেন।
এ সময় হাত-পা বাঁধা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে লাশ উদ্ধার করে দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে লাশ ফেলে রাখে।
ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর