রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূ-কম্পন অনুভূত হয়েছে। বুধবার রাত ১০টা ২১ মিনিটে ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।
বিভিন্ন সূত্রে জানা গেছে, রাজধানীর বাইরে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বগুড়া, পিরোজপুরসহ বিভিন্ন জেলায় এ ভূ-কম্পন অনুভূত হয়েছে। এ সময় অনেকেই আতঙ্কে ঘর থেকে বাইরে বের হয়ে আসে। তবে মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূ-কম্পনে কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
খুলনা আবহওয়া অধিপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ জানান, রাত সাড়ে ১০টার আগে অনুভূত হওয়া এ ভূ-কম্পন মাত্র দেড় থেকে দুই সেকেন্ড স্থায়ী ছিল। কোথাও কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ৬ মাত্রার ভূ-কম্পনের উৎপত্তিস্থল বঙ্গোপসাগরের দশ কিলোমিটার গভীর তলদেশ। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৬৮১ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে ভারতের পাড়াদ্বীপ গড়ে।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]