সচিব পর্যায়ের ৫ কর্মকর্তার দফতর পুনর্বন্টন করা হয়েছে।
সোমবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সরকারের বিভিন্ন দফতরের দায়িত্বে থাকা ৫ সচিবের দফতর বদল করা হয়।
এতে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আলতাফ আলীকে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মনজুর হোসেনকে স্থানীয় সরকার বিভাগ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খানকে পানিসম্পদ মন্ত্রণালয়ে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ড. খোন্দকার শওকত হোসেনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এবং স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো: গোলাম রব্বানীকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
৫ সচিবের দফতর রদবদল
সচিব পর্যায়ের ৫ কর্মকর্তার দফতর পুনর্বন্টন করা হয়েছে। সোমবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সরকারের বিভিন্ন দফতরের দায়িত্বে থাকা ৫ সচিবের দফতর বদল
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, সেই সচিবকে জনপ্রশাসনে ন্যস্ত
ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নন-ক্যাডার সিনিয়র সহকারী সচিব হলেন ২০ কর্মকর্তা
ক্যাডারবহির্ভূত (নন-ক্যাডার) ২০ সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পাশাপাশি সরকারি হাসপাতাল, সরকারি যানবাহন অধিদপ্তর এবং জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমিতে কর্মরত কর্মকর্তারাও রয়েছেন।
সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা
সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।
নতুন পে স্কেলের গেজেট কবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব
প্রস্তাবিত ৯ম জাতীয় পে স্কেল অনুমোদন করেছে সরকার। এখন অপেক্ষা শুধু গেজেট জারির। নতুন বেতনকাঠামোসংক্রান্ত আদেশ আজ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবার জারি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
















