টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকা থেকে জঙ্গিদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে চারটি তাজা বোমা, ৪১ রাউন্ড গুলি, আটটি ম্যাগজিন ও ছয়টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে ঘাটাইল ও মধুপুর থানা পুলিশ।
আজ সকালে এসব আগ্নেয়াস্ত্র, বোমা, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।
আসামি ছিনতাইয়ের পর থেকে মধুপুর ও ঘাটাইল থানার সীমান্ত এলাকায় এই দুই থানার পুলিশ সদস্যরা যৌথভাবে চিরুনি অভিযান চালাচ্ছে বলে টাইম নিউজকে জানান টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাসিবুল আলম।
তিনি আরো বলেন, অভিযান চলাকালে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গারোবাজার পুলিশ চেক পোস্টের সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। এসময় ব্যাগটির মধ্যে এসব আগ্নেয়াস্ত্র, বোমা ও গুলি পাওয়া যায়।
তিনি আরো বলেন, যারা ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজনভ্যানে হামলা চালিয়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জেএমবি সদস্যদের ছিনিয়ে নিয়েছিল এসব অস্ত্র ও বোমা তারাই ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এসব অস্ত্র এ এলাকায় আত্মগোপন করে থাকা জঙ্গি ছিনতাইকারীদেরও হতে পারে।
[b]টাঙ্গাইল,২৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b] / [b]জেআই[/b]
শ্রেণীহীন
টাঙ্গাইলে ম্যাগজিনসহ ৬টি বিদেশী পিস্তল উদ্ধার
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকা থেকে জঙ্গিদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে চারটি তাজা বোমা, ৪১ রাউন্ড গুলি, আটটি ম্যাগজিন ও ছয়টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে ঘাটাইল ও মধুপুর থানা পুলিশ। আজ সকালে এসব আগ্নেয়াস্ত্র, বোমা, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়





