[b]ঢাকা : [/b]রাজধানীর পরীবাগে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় দগ্ধ তিন জনের মধ্যে শাহিনা (৪১) নামে একজন মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে তিনি ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে মারা যান।
গত শুক্রবার সকাল সাড়ে ৭ টায় বাংলামোটর সড়কের পরীবাগ ওভারব্রিজের কাছে বোরাক টাওয়ারের সামনে কয়েকজন দুর্বৃত্ত যাত্রীবাহী বাস লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। এতে বাসে আগুন ধরে যায়।ওই সময় যাত্রী ফরিদ মিয়া ,শাহিনা ও বাস চালক বাবুল মিয়া অগ্নিদগ্ধ হন। চার দিন চিকিৎসাধীন থাকারপর মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে শাহিনার মৃত্যু হয়। তার শরীরে ৬৪ শতাংশ পুড়ে গিয়েছিল।
শ্রেণীহীন
পেট্রোল বোমায় দগ্ধ শাহিনার মৃত্যু
রাজধানীর পরীবাগে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় দগ্ধ তিন জনের মধ্যে শাহিনা (৪১) নামে একজন মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে তিনি ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে মারা যান।





