ফরিদপুরে বাসের চাপায় মা ও ছেলে নিহত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর বিসিক শিল্পনগরীর সামনে  এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,বিকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-১২৪৮) কানাইপুর বিসিক শিল্পনগরীর সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা সেলিনা আক্তার শিখা ঘটনাস্থলেই মারা যান। চালক তার ছেলে সুমন (১৯) গুরুতর আহত হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
ফরিদপুর কোতয়ালী থানার ওসি সৈয়দ মহসিনুল হক জানান,মা ও ছেলে ফরিদপুর থেকে আলফাডাঙ্গায় মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। তাদের বাড়ি আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের ফুলভার গ্রামে।
[b]ঢাকা,২২ এপ্রিল (টাইম নিউজবিডি.কম)// জেএ
[/b]