নীলফামারীতে জামায়াতের এক ইউনিয়নের আমীরকে আটক করেছে পুলিশ। আটককৃত জামায়াত আমীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়ন জামায়াতের আমীর ও সুন্দরখাতা শফিকুল গনি স্বপন ফাজিল মাদ্রাসার প্রভাষক বলে জানা যায়।
শনিবার রাতে তাকে উপজেলার ভাটিয়াপাড়া থেকে আটক করা হয়।
আটককৃত প্রভাষক জাহিদুল ইসলাম ডিমলা উপজেলার সাতজান গ্রামের হনর উদ্দিনের ছেলে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী জানান, জাহিদুল ইসলামের নেতৃত্বে জামায়াত-শিবির কর্মীরা গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার সাতজান ভোটকেন্দ্র দখল করে ব্যালট বাক্স ও ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় জাহিদুলসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করা হয়। মামলা দায়েরের পর থেকে জাহিদুল পলাতক ছিলেন।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
নীলফামারীতে ইউনিয়ন জামায়াতের আমীর আটক
নীলফামারীতে জামায়াতের এক ইউনিয়নের আমীরকে আটক করেছে পুলিশ। আটককৃত জামায়াত আমীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়ন জামায়াতের আমীর ও সুন্দরখাতা শফিকুল গনি স্বপন ফাজিল মাদ্রাসার প্রভাষক বলে জানা যায়





